প্রশাসনিক
Owner
Alhaj Nurul Islam B.Sc
Owner
চট্টগ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী, সাহিত্যিক, কলামিষ্ট, সমাজ সেবক, রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত শিল্পপতি, ৩০ টি স্কুল, কলেজ, মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এসসি।
Chairman
Mujibur Rahaman
Chairman
দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সুযোগ্য সভাপতি জনাব মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মাননীয় মন্ত্রী আলহাজ্ব নুরুল ইসলাম বি.এসসি ও বেগম সানোয়ারা ইসলামের জেষ্ঠ্য পুত্র। তিনি ১৯৬৬ সালে ০২ রা ফেব্রুয়ারী চট্টগ্রাম শহরে জন্ম গ্রহণ করেন। তিনি ইউ.এস.এ থেকে অটো মোবাইলে স্নাতক ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী ও তরুন উদীয়মান শিল্পপতি হিসেবে পরিচিত। তিনি বহু স্কুল, কলেজ, ক্রিড়া ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন ও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।
Principal
Md. Maruful Islam
Principal
দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ মারুফুল ইসলাম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা প্রধান শিক্ষক এ.টি.এম ফখরুল ইসলাম বি.এসসি, বি.এড ৩৮ বৎসর শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে এম.এসসি ডিগ্রী গ্রহণ শেষে মোস্তাফিজুর রহমান ডিগ্রী কলেজে প্রভাষক পদে যোগদান করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নায়েম থেকে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০১ সালে পটিয়াস্থ মনসা স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে কলেজ শাখার স্বিকৃতি, এমপিও ভুক্তি, স্কুল এন্ড কলেজ ভবন নির্মাণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রায় শতভাগ উন্নীত করণ সহ প্রভূত উন্নতি সাধন করে সুনাম অর্জন করেন। ২০১১ সালেদিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে অত্যন্ত নিষ্ঠা ও কর্মদক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে বৃহত্তর বাকলিয়ার জনগনের শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে নিজের ভাবমুর্তি সৃষ্টি করেছেন।
| ছবি | নাম | পদবী |
|---|---|---|
|
জনাব মুজিবুর রহমান | সভাপতি |
|
জনাব আলহাজ্ব নুরুল ইসলাম বি.এসসি | প্রতিষ্ঠাতা সদস্য |
|
জনাব সাইফুল ইসলাম | দাতা সদস্য |
|
জনাব মোঃ মারুফুল ইসলাম | সদস্য সচিব |
|
জনাব মোহাম্মদ শমসের | সাধারণ শিক্ষক প্রতিনিধি-১ |
|
জনাব হালিমা বেগম | সাধারণ শিক্ষক প্রতিনিধি-২ |
|
জনাব ফরিদা ইয়াসমীন | সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি |
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | নবায়ন ও স্বীকৃতির মেয়াদ | অনুমতি ও স্বীকৃতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | অনুমতিপত্র আপলোড | |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | এমপিও নম্বর | অনুমোদিত তালিকা আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||
| নথি/স্মারক নম্বর | অনুমোদনের তারিখ | জাতীয়করণ নম্বর | অনুমতিপত্র আপলোড |
|---|---|---|---|
| কোন তথ্য সংযুক্ত হয়নি। | |||